জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
স্ত্রী আনিকা নয়ারের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ঘিরে তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অন্তঃসত্ত্বা নারীর প্রতি সঙ্গীর আচরণ প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরেছেন আনিকা। যদিও পোস্টে কারও নাম উল্লেখ করেননি তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে আনিকা অন্তঃসত্ত্বা নারীর জীবনের বিশেষ সময়ে সঙ্গীর ভালোবাসা, সহযোগিতা ও মানসিক সমর্থনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ সময় সঙ্গীর কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়া এবং অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার বিষয়েও মন্তব্য করেন তিনি। তবে তাঁর এই বক্তব্যের সঙ্গে নয়ারের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত নয়।
আনিকা নিজেও জাতীয় দলের সাবেক হ্যান্ডবল খেলোয়াড়। সন্তানের সঙ্গে বেশি সময় কাটানো এবং পরিবারকে সময় দেওয়ার জন্য গত বছর খেলা থেকে অবসর নেন তিনি।
জার্মান সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে ইতালির সিসিলিতে ২৩ বছর বয়সী এক ব্রাজিলীয় নারীর সঙ্গে নয়ারকে দেখা গেছে। ওই নারী পেশায় ফিজিওথেরাপিস্ট বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নয়ার চোট পাওয়ার পর ব্রাজিলেও তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশিত হয়।