সারাদেশে সংঘঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁর রাণীনগরে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলার বড়গাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান।
সঞ্চালনায় ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। এছাড়া অন্যদের মাঝে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি একেএম জাকির হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,অন্যতম সদস্য এসএম আল ফারুক জেমস,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, বড়গাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী প্রার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, সম্প্রতি সময়ে ভারতে পালিয়ে থাকা ফাসিস্ট হাসিনার ইন্ধনে দেশের বিভিন্ন অঞ্চলে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া দেশজুড়ে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের ঘটনা ঘটেই চলেছে। আপনারা কারো উস্কানিক বা গুজবে কান না দিয়ে সরকারকে সার্বিক সহযোগিতা করুন।
তিনি বলেন, ইতোমধ্যেই দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাই কোন নৈরাজ্যকে ভয় না করে কঠোরভাবে প্রতিহত করতে সকলের সার্বিক প্রচেস্টার কোন বিকল্প নেই।
তিনি ভোটের আগে দলের দেয়া প্রতিশ্রুতি সম্পর্কে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইতি মধ্যে তা বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষক কার্ড ও অস্বচ্ছল মহিলাদের মাঝে ফ্যামেলী কার্ড বিতরণ করা হচ্ছে। তিনি সকলের প্রতি আহ্বান করে বলেন, এলাকায় শান্তি ও উন্নয়নের অগ্রযাত্রা বেগবান করতে সন্ত্রাস,নাশকতা দমন এবং চাঁদাবাজি, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে সবাইকে কার্যকর ভুমিকা রাখতে হবে।