মুনাফা খোরেরা ফুলবাড়ীর কয়লা আর মুনাফা ছাড়া অন্য কিছুই দেখতে পায় না- অধ্যাপক আনু মুহাম্মদ

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১১:৩৪:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১১:৩৪:৫৪ অপরাহ্ন
দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি বিরোধী গণঅভ্যুত্থানের ২০ পূর্তিতে জাতীয় স্বার্থ, বর্তমান পরিস্থিতি ও করণীয় শীর্ষক আলোচনা সভা

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা জেলা শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে স্থানীয় গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল।
 
সদস্য সচিব সাবেক পৌর কাউন্সিলর জয় প্রকাশ গুপ্ত’র সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
 
উন্মুক্ত কয়লাখনির ভয়াবহতা সম্পর্কে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ড. অধ্যাপক তানজীম উদ্দিন খান, নবায়নযোগ্য জ্বালানী বিশেষজ্ঞ, লেখক ও গবেষক প্রকৌশলী মাহবুব সুমন ও জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের শিক্ষক, লেখক ও গবেষক ড. মাহা মির্জা। এছাড়াও স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন মো. হামিদুল হক, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক জারজিস আহম্মেদ, আব্দুল কাইয়ুম আনসারী, এসএম নূরুজ্জামান জামান, সঞ্জিত প্রসাদ জিতু, শফিকুল ইসলাম শিকদার, কমল চক্রবর্তী, হিমেল মন্ডল, আব্দুল মোত্তালেব পাপ্পু প্রমুখ।
 
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ২০০৬ সালে ২৬ শে আগস্টের ফুলবাড়ী কয়লাখনি বিরোধী গণঅভ্যুত্থানের পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মতিতে আন্দোলনকারীদের সঙ্গে সরকার ৬ দফা সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তির আংশিক তৎকালীন সরকার বাস্তবায়ন করে। বর্তমান তারেক রহমানের সরকার সেই চুক্তির পুর্ণবাস্তবায়ন করবেন এমনটাই প্রত্যাশা ছিল আন্দোলনকারী মানুষের। কিন্তু সেটি না করে সরকার পুনরায় উন্মুক্ত পদ্ধতি ফুলবাড়ী কয়লাখনির উদ্যোগের ঘোষণায় উৎকন্ঠা বেড়েছে স্থানীয়দের মাঝে।

তিনি বলেন, সমঝোতার চুক্তির আংশিক বাস্তবায়ন করা হলেও এখন বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে চুক্তির পুর্নাঙ্গ বাস্তবায়ন করা। সরকার যদি জনগণের মতামতকে উপেক্ষা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহালে জনগণেরও দায়িত্ব হচ্ছে সরকারের উদ্যোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ফুলবাড়ী অঞ্চলের মানুষ ২০০৬ সালের ২৬ আগস্ট শুধু ফুলবাড়ীকে রক্ষা করেনি রক্ষা করেছে গোটা দেশকে।

 
তিনি বলেন, এশিয়া এনার্জি বর্তমানে গ্লোবাল কোল মেনেজম্যান্ট (জিসিএম) ফুলবাড়ীর কয়লাখনিকে নিজেদের দাবি করে লন্ডনের শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে। বিশ্বপ্রত্যারক এশিয়া এনার্জিকে বিচার এবং দেশ থেকে বহিস্কার করতে হবে।
 
মুনাফা খোরেরা শুধু ফুলবাড়ীর কয়লা আর মুনাফা ছাড়া অন্য কিছুই দেখতে পায় না, এজন্য তারা পুনরায় ফুলবাড়ী কয়লাখনি নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু করেছে। মুনাফা খোরদের ষড়যন্ত্র রুখতে পূর্বের মতোই আন্দোলন, সংগ্রাম ও প্রতিরোধ অব্যাহত রাখতে হবে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com