নাটোরের লালপুরে গ্রামীণ ব্যাংক গোপালপুর লালপুর শাখা’র উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে শাখা কার্যালয় প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।
গ্রামীণ ব্যাংক পাবনা জোনের ঈশ্বরদী এরিয়ার অধীন গোপালপুর লালপুর শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোঃ মেশকাতুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম মোলাম, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্জ্ব মো. জিল্লুর রহমান, গ্রামীণ ব্যাংক পাবনা জোনের জোনাল ম্যানেজার মোঃ আসাদুজ্জামান, জোনাল অডিট অফিসার মোঃ জহুরুল ইসলাম, ঈশ্বরদী এরিয়া ম্যানেজার মোঃ হাসানুজ্জামান সরকার এবং গোপালপুর লালপুর শাখার ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা সদস্য ও সরকারের অংশীদারিত্বে পরিচালিত ব্যাংক এর সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিষয়ে আলোকপাত করেন। একইসঙ্গে এসব ঘটনাকে কেন্দ্র করে গ্রাহকদের কোনো ধরনের গুজব বা ভুল বোঝাবুঝিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তারা।