নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১০টি ককটেল বোমা উদ্ধার করেছে এসআরবি-৫,নাটোর ক্যাম্পের সদস্যরা। শনিবার সকাল ১০টা নাগাদ উপজেলার হাতিরপুল এলাকা থেকে এই ককটেলগুলো উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক মহা সড়কের হাতিরপুল এলাকায় ককটেল রয়েছে,এমন গোপন সংবাদের ভিত্তি এসআরবি-৫,নাটোর ক্যাম্পের এসআই পলাশ চন্দ্রের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় জঙ্গল থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০টি ককটেল বোমা উদ্ধার করে। এরপর সেগুলোর জব্দ তালিকা করে থানায় জমা দিয়ে গেছেন।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান,এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। উদ্ধার ককটেলগুলো তাজা কিনা তা পরীক্ষা করতে একটি বিশেষজ্ঞদল আসবেন। এরপর পরীক্ষা অন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।