শিবগঞ্জে সোয় ৬ কোটি টাকার হেরোইন উদ্ধার

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১০:৩৭:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১০:৩৭:৪৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫, রাজশাহীর সিপিএসসি।

শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ৩টায় শিবগঞ্জ থানার বিনোদপুর ইউনিয়নের খোন্দা গ্রামে পাকা রাস্তার পাশে পরিত্যাক্ত অবস্থায় অভিযান চালিয়ে এসব হেরোইন উদ্ধার করা হয়।

এসআরবি-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে রাস্তার পাশে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা হেরোইন উদ্ধার করা হয়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ তালিকা তৈরি করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

উদ্ধারকৃত হেরোইন আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com