রাজশাহীতে মোশারফ হোসেন সরকারের জানাজা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৯:২৮:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৯:২৮:৩৭ অপরাহ্ন
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ তাজমুলতান টুটুল এবং রাজশাহী সিটি করপোরেশনের সচিবের ব্যক্তিগত সহকারী তাজ মুরাদ লিটনের বাবা মোঃ মোশারফ হোসেন সরকারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বাদ আসর নগরীর মালোপাড়ায় রাজশাহী দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, মহানগর বিএনপির সভাপতি আলহাজ মামুন-অর রশিদ, সহসভাপতি আসলাম সরকার, রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ মরহুমের পরিবারের সদস্য, সিটি করপোরেশনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এদিকে মোশারফ হোসেন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নগরীর রাজারহাতা এলাকার বাসিন্দা মোঃ মোশারফ হোসেন সরকার ইন্তেকাল করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com