চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১৮৩ বোতল ফেনসিডিলজাতীয় মাদকদ্রব্যসহ মাহিরন বেগম (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী। এ সময় তাঁর বাড়ি থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযানের সময় তাঁর স্বামী পালিয়ে যান।
শুক্রবার (২৭ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ভোলাহাট সদর ইউনিয়নের চামুশা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির শয়নকক্ষে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৫৩ বোতল ফায়ারডিল, ২৯ বোতল ভিনকফ-কেটি ও এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানের সময় বাড়িতে থাকা মাহিরন বেগমের স্বামী শাকিউল হক (৩৯) সেখান থেকে চলে যান।
এসআরবি-৫ জানায়, প্রাথমিকভাবে স্বামী-স্ত্রীর মাদকদ্রব্যের কারবারে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার নারী ও উদ্ধার করা মাদকদ্রব্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।