জয় বাংলা, স্লোগানের অভিযোগে গোদাগাড়ীতে দুই যুবক গ্রেপ্তার, পরিবারের দাবি, জুলাই যোদ্ধা

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৯:০২:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৯:০২:৪২ অপরাহ্ন
রাজশাহীর গোদাগাড়ীতে জয় বাংলা, স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার বিকালে থানার সামনের একটি চায়ের দোকান থেকে তাঁদের আটক করা হয়। পরে বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, শাহামাত সাদিক (২৪), সে গোদাগাড়ী পৌরসভার সারেংপুরে বাসিন্দা  মোঃ সাইফ (২৩), একই থানার কাঁকনহাট এলাকার বাসিন্দা।

পরিবারের দাবি, দুজনই ২০২৪ সালের জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। ৪ আগস্ট গোদাগাড়ীর ডাইংপাড়া মোড়ে আন্দোলনের কর্মসূচিতেও তাঁদের অংশ নেওয়ার ছবি রয়েছে। শাহামাতের বাবা সাদিকুল ইসলামের অভিযোগ, জয় বাংলা স্লোগানের ঘটনায় তাঁদের আটক করে বিএনপির কার্যালয় পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক আতিকুর রহমানও বলেন, দুজন জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা বলেন, চার যুবক জয় বাংলা স্লোগান দিয়ে যাওয়ার সময় দুজন পালিয়ে যান। অন্য দুজনকে আটক করা হয়েছে।

পরে তাদের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com