রাজশাহীতে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে সবার জন্য বাংলাদেশ-এর জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা আহ্বায়ক এবং মোঃ ওয়ালী উল আওয়াল সদস্য সচিব মনোনীত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় নগরীর শাহমখদুম কলেজের কনফারেন্স রুমে আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ মশিউর রহমান। তিনি বলেন, মানবিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সমাজ থেকে সব ধরনের বিদ্বেষ ও উগ্রবাদ দূর করতে হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সচেতন নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় উগ্রবাদ ও বিদ্বেষের বিরুদ্ধে ধারাবাহিক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং তরুণ প্রজন্মকে মানবিক ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে উগ্রবাদের কবলে বাংলাদেশ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
মোঃ আব্দুস সবুর খানের সঞ্চালনায় সভায় মুক্ত আলোচনায় বক্তারা মব সন্ত্রাস ও সাম্প্রদায়িক বিদ্বেষকে উদ্বেগজনক সমস্যা হিসেবে উল্লেখ করেন। এসব প্রতিরোধে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মিলিত সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী জেলার সেক্রেটারি সেন্টু সাহা, মহানগরের অচিন্ত্য কুমার বিশ্বাস, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক ও বিভাগীয় প্রধান মোঃ মানসুরুর রহমান, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রফেসর রোজেটি নাজনীন, রাজশাহী কোর্ট ল-বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পারভেজ তৌফিক জাহেদী, সুফি দরবার ঐক্য মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মালেক, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক ইব্রাহীম হোসেন সম্রাট, রিভার সিটি প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক রোমেল শেখ, আল-আমিন, মেইনডজ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক আইরিশ পারভীন এবং জাসাস রাজশাহী মহানগরের সদস্য সচিব ও নাট্যকার মোঃ সেলিম রেজা।