রাজশাহীতে তাফসির মাহফিল ঘিরে ৬৫ নারী আটক

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৮:৪৭:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৮:৪৭:৫৪ অপরাহ্ন
শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে সন্দেহজনক চলাফেরার অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন।

শনিবার (২৮ নভেম্বর) আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে পকেটমারির ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কায় পুলিশের গোয়েন্দা নজরদারি ছিল। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ৬৫ নারীকে আটক করা হয়। তাঁদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারীর।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com