রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে মোঃ মেহেদী হাসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় মেহেদী হাসানকে গ্রেপ্তার করে। তিনি দাশপুকুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়। সেখানে নিজের অপরাধ স্বীকার করলে শুনানি শেষে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রাজশাহী মহানগরীতে মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।