নাটোরে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৭:২৭:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৭:২৭:০৪ অপরাহ্ন
নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মোঃ মুকুল (৩২) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২ ও এসআরবি-৫, সিপিসি-২, নাটোরের যৌথ আভিযানিক দল।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) রাত ৩টার দিকে নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন ৩ নম্বর কজিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ায় আসামির নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১২, সিরাজগঞ্জের অধিনায়কের দিকনির্দেশনায় এবং আভিযানিক দলের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সদর কোম্পানি এসআরবি-১২ ও এসআরবি-৫, সিপিসি-২, নাটোরের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত মোঃ মুকুল (৩২) গুরুদাসপুর উপজেলার কজিপুর গ্রামের মোঃ রাজ্জাকের ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মামলা নং-২১, তারিখ ১১ নভেম্বর ২০২৬, পেনাল কোডের ৩০২/৩৪ ধারার হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।

গ্রেফতারকৃত আসামিকে উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com