ভারতে পাকিস্তানি নাটক ও গান প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও দেশটির দর্শকদের আগ্রহ কমছে না। উল্টো ভিপিএন ব্যবহার করে কিংবা গোপনে দলবেঁধে পাকিস্তানি নাটক দেখছেন অনেকে। বিশেষ করে ‘দার-এ-নিজাত’ নামের একটি রোমান্টিক পাকিস্তানি নাটক ঘিরে ভারতজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।
শুক্রবার (২৭ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
নয়াদিল্লির সাংস্কৃতিক আয়োজক আবু সুফিয়ান খান সম্প্রতি নাটকটির একটি ব্যক্তিগত প্রদর্শনীর আয়োজন করেন। সেখানে সর্বোচ্চ ৪৫ জনের উপস্থিতি আশা করা হলেও অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন ৭০০ জনের বেশি। নাটকটির জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, প্রতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা এর বিভিন্ন দৃশ্য ভাগাভাগি করছেন, পর্ব নিয়ে আলোচনা করছেন। বিভিন্ন শহরে আয়োজন করা হচ্ছে দলবদ্ধভাবে নাটক দেখার অনুষ্ঠানও। তবে কর্তৃপক্ষের আপত্তিতে বেঙ্গালুরুতে নির্ধারিত দুটি প্রদর্শনী বাতিল হয়েছে।
২০২৫ সালের মে মাস থেকে ভারতের প্রচারমাধ্যমগুলোতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গান প্রচার নিষিদ্ধ। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। এর আগে ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত, তবে অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ।
নিষেধাজ্ঞা এড়াতে অনেক ভারতীয় দর্শক ভিপিএন ব্যবহার করে পাকিস্তানি নাটক দেখছেন। পাকিস্তানি নাটকের মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশ ভারতীয়। পাকিস্তানের বিনোদনমাধ্যম এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জেরজিস সেজা। ভারতীয় দর্শকদের পাকিস্তানি নাটক দেখা বন্ধ করা কঠিন—এ প্রসঙ্গে তিনি বলেন, নাটক দেখার পথ কঠিন করা যায়, কিন্তু দর্শকদের আগ্রহ থামানো যায় না। তুমি এটা থামাতে পারবে না।
নাটকটির প্রতি ভক্তদের আগ্রহও চোখে পড়ার মতো। সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে অসংখ্য ভক্তপেজ। সেখানে নিয়মিত নাটকের বিভিন্ন দৃশ্য, সংলাপ ও চরিত্র নিয়ে আলোচনা করছেন দর্শকরা। কেউ কেউ প্রিয় চরিত্রের ছবি ও ভিডিও ভাগাভাগি করছেন, আবার অনেকে নতুন পর্ব প্রকাশের অপেক্ষায় থাকছেন। ভক্তদের বিভিন্ন পেজ ও মন্তব্যে একটি বাক্যও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে—‘ধৈর্যের ফল চাই না, আমাদের আবু বকর চাই।’
ভারতীয় দর্শকদের কাছে পাকিস্তানি নাটক জনপ্রিয় হওয়ার পেছনে দুই দেশের সাংস্কৃতিক মিল, বাস্তবধর্মী গল্প ও নির্মাণের মানকে কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের মতে, প্রযুক্তির কারণে দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগও বাড়ছে, যা পারস্পরিক ভুল ধারণা ও দূরত্ব কমাতে ভূমিকা রাখছে।