অস্ত্র, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন আইনে দায়ের করা ১৮টি মামলার আসামি পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরিফ হোসেন তিন-চার দিন আগে পাবনা থেকে রাজশাহীতে আসেন। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত একটি মিছিলে তিনি অংশ নেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, আরিফ হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম, ঢাকা, সিরাজগঞ্জ, পাবনা ও রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সন্ত্রাসবিরোধী আইন এবং মারামারির অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে। তিনি পাবনার সাঁথিয়া থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন বলেও জানা গেছে।
গ্রেপ্তার আরিফ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে হয়েছে।
শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।