শত বছরের গৌরবময় পথচলা উদযাপন করেছে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল। বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে সেন্টেনারি জুবিলি সেলিব্রেশন-২০২৬।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মহানগরীর শ্রীপুরামপুরে হাসপাতাল প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, মানুষের সেবার ব্রত নিয়ে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে। সুনাম ও আস্থার সঙ্গে চিকিৎসাসেবা পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি শত বছরের গৌরবময় পথচলা সম্পন্ন করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে। খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ প্রতিষ্ঠার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। হাসপাতালটি ভবিষ্যতে বাংলাদেশসহ উপমহাদেশের অন্যতম আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শত বছর ধরে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের চিকিৎসাসেবায় প্রতিষ্ঠানটির ভূমিকা প্রশংসনীয়। ধর্ম, বর্ণ, শ্রেণি কিংবা আর্থিক অবস্থান নির্বিশেষে সবার চিকিৎসাসেবা পাওয়ার অধিকার রয়েছে।
তিনি বলেন, উন্নত, পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। হাসপাতালটির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্চ অব বাংলাদেশের ঢাকা ডায়োসিসের মডারেটর ও বিশপ এবং হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দ্য মোস্ট রেভারেন্ড স্যামুয়েল এস. মানখিন।
বক্তব্য দেন রাসিকের সাবেক মেয়র ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মণ্ডল।
অনুষ্ঠানে হাসপাতাল ও নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স ও সুধীজন উপস্থিত ছিলেন।