জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার শীর্ষ সন্ত্রাসী রনজু গ্রেপ্তার

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৫:৫৭:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৫:৫৭:০৭ অপরাহ্ন
জয়পুরহাটে আমেরিকার তৈরি একটি অবৈধ বিদেশি পিস্তলসহ ১৩ মামলার শীর্ষ সন্ত্রাসী রনজু সরকারকে (রনজু) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত রনজু সরকার জয়পুরহাট সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া এলাকার মিন্টু সরকারের ছেলে।

​এসআরবি-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আভিযানিক দলটি দাদরা দুধিয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় রনজু সরকারের হেফাজত থেকে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, একটি গুলির খোসা এবং সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃত রনজু সরকার এলাকার একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজি, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে মোট ১৩টি মামলা রয়েছে।

​অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com