ফ্যাসিবাদী দুঃশাসনে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে: রিজভী

আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৫:২৯:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৫:২৯:২০ অপরাহ্ন
ফ্যাসিবাদী দুঃশাসনের কড়া গ্রাসে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে শহীদ ডা. মিলনের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশে নিরপেক্ষ বিচারব্যবস্থা, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হলে শহিদ ডা. মিলনের আত্মত্যাগ প্রতিষ্ঠিত হতো।

তিনি বলেন, বারবার দেশে গণতন্ত্র হোঁচট খাওয়ার কারণেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে অপেক্ষাকৃত কার্যকর উল্লেখ করেন। অভিযোগ করেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় এসে তারাই এটিকে বাতিল করেছে ক্ষমতা কুক্ষিগত করতে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com