মান্দায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১১:৪৬:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১১:৪৬:৪২ অপরাহ্ন
শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৬ এবং মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে নওগাঁর মান্দায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।   গতকাল  বৃহস্পতিবার  মান্দা উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা আয়োজিত হয়। 

উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৪ মান্দা আসনের  মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের জন্য সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা এবং আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com