সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভা

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১১:২০:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১১:২০:১৯ অপরাহ্ন
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা ও গতিশীল করার লক্ষ্যে পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় মহানগর বিএনপির সহ-সভাপতি অলিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক ও জয়নাল আবেদীন শিমলী এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু উপস্থিত ছিলেন।

এছাড়া মহানগরীর বিভিন্ন থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্যসচিবরা সভায় অংশ নেন।

সভায় সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি রাজশাহী মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যবেক্ষণ তুলে ধরা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com