মা'কে শাবলের আঘাতে হত্যা, ছেলে আটক

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৯:১১:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৯:১১:২৭ অপরাহ্ন
বরিশালের মেহেন্দীগঞ্জে টাকা না পেয়ে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে মা নিরু বেগমকে (৫৫) হত্যার অভিযোগ উঠেছে ছেলে রবিউল ফকিরের (২৩) বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার ভাসনচর ইউনিয়নের হাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মায়ের কাছে টাকা চান রবিউল। টাকা দিতে অস্বীকৃতি জানালে কথা-কাটাকাটির একপর্যায়ে শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই নিরু বেগমের মৃত্যু হয়। এ সময় বাবাকেও মারধর করেন রবিউল।

পরে স্থানীয়রা রবিউলকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছে।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com