গঙ্গা চুক্তি নবায়ন, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত ও নদী দখল-দূষণ বন্ধসহ ১৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন।
বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়ে এসব দাবি জানানো হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী শাখার নেতারা জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এর আগে রাজশাহী কোর্ট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও রাজশাহী শাখার সভাপতি অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আহসান হাবীব, অ্যাডভোকেট নূর এ কামরুজ্জামান ইরান, দৈনিক নতুন প্রভাত সম্পাদক সোহেল মাহবুব, অধিকার রাজশাহীর সমন্বয়ক মইন উদ্দীন, আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, অ্যাডভোকেট রজব আলী প্রমুখ।
স্মারকলিপিতে নদী দখল ও দূষণ বন্ধ, অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণ, পরিকল্পিত নদী খনন, জলাধার পুনরুদ্ধার এবং অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এতে বলা হয়, পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থানকে স্বাগত জানায় সংগঠনটি। তবে নদী দখল, দূষণ, অবৈধ বালু উত্তোলন, নদীভাঙন ও শুষ্ক মৌসুমে পানির সংকটসহ নানা সমস্যায় নদ-নদীর পরিস্থিতি উদ্বেগজনক। বর্ষায় বন্যা এবং উজান থেকে অসময়ে পানি ছাড়ার কারণেও জনজীবন ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজশাহীর পদ্মা ও বারনই নদী এ সংকটের অন্যতম উদাহরণ।
১৭ দফা দাবির মধ্যে রয়েছে, নদীসংক্রান্ত প্রকল্প গ্রহণে সরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের মতামত বাধ্যতামূলক করা, শিল্পকারখানায় ২৪ ঘণ্টা ইটিপি চালু রাখা, নদীর পাড়ে নিয়মিত জরিপ ও অবৈধ দখলদার উচ্ছেদ এবং ভরাট হয়ে যাওয়া নদী, খাল ও জলাধার পুনরুদ্ধার।
এ ছাড়া হাওর ও পাহাড়ি নদী থেকে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ, নদীভাঙন রোধে কার্যকর বাঁধ নির্মাণ, নদীবন্দর সংস্কার, অপরিকল্পিত সেতু ও বাঁধ অপসারণ এবং নদীতীরে দেশীয় বৃক্ষরোপণের দাবি জানানো হয়েছে।
অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, ভুটান ও মিয়ানমারকে নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক নদী কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। পাশাপাশি ১৯৯৭ সালের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনে বাংলাদেশের অনুসমর্থন এবং যৌথ নদী কমিশনের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।
নদী, খাল-বিল, পুকুর ও জলাশয়ে পোড়া মবিল, তেল, প্লাস্টিক, পলিথিন ও গৃহস্থালি বর্জ্য ফেলা বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে।
স্মারকলিপির অনুলিপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ, নৌপরিবহন, শিল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীদের পাশাপাশি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
একই দাবিতে দেশের বিভিন্ন জেলা শাখাও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দিয়েছে।