ভারতে পাকিস্তানি ধারাবাহিক নিষিদ্ধের দাবি, মোদিকে চিঠি চলচ্চিত্রকর্মীদের

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৬:৪০:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৬:৪০:০৩ অপরাহ্ন

ভারতে নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা পাকিস্তানি ধারাবাহিক ‘জো বাচে হ্যায় সাঙ্গ সামেট লো’ নিষিদ্ধের দাবি জানিয়েছে বলিউডের চলচ্চিত্রকর্মীদের একটি সংগঠন। দেশটিতে পাকিস্তানি অনুষ্ঠান সম্প্রচার বন্ধে কঠোর আইন প্রণয়ন ও শাস্তির বিধান চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে সর্বভারতীয় চলচ্চিত্রকর্মী সমিতি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে পাকিস্তানি ধারাবাহিকটির। এটি নেটফ্লিক্সের প্রথম উর্দু ভাষার ধারাবাহিক। এতে অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান, সানাম সাঈদ ও মাহিরা খানসহ আরও অনেকে।

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে সংগঠনটি বলেছে, ভারতীয় পর্দায় পাকিস্তানি কোনো মুখ, কণ্ঠ কিংবা গল্পের জায়গা থাকা উচিত নয়। দেশটিতে পাকিস্তানি অনুষ্ঠান দেখানো বন্ধে স্থায়ী আইন প্রণয়ন এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করারও দাবি জানিয়েছে তারা।

ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর ভারতীয় কর্তৃপক্ষ সম্প্রচারমাধ্যমগুলোকে পাকিস্তানি অনুষ্ঠান দেখানো বন্ধের পরামর্শ দিয়েছিল। চলচ্চিত্রকর্মীদের সংগঠনটির দাবি, নেটফ্লিক্সে ধারাবাহিকটি প্রচার করা হলে ওই নির্দেশনা লঙ্ঘিত হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com