মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৬:৩৫:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৬:৩৫:৫১ অপরাহ্ন
রাজশাহীর মোহনপুরে রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আমিষেই শক্তি, আমিষেই মুক্তি স্লোগানে নিয়ে মোহনপুর উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ দপ্তর এবং ভেটেনারি সম্পদ হাসপাতাল জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে। বৃহস্পতিবার ২৬শে নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
আলোচনা সভায় মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খন্দকার সাগর আহম্মেদ। 
 
আলোচনা সভা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, ত্রান ও দূর্যোগ কর্মকর্তা প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, ডাঃ সবুজ ভেট এন্ড পেট কেয়ার এর পরিচালক ডেইরি, পোল্ট্রি ও পোষা প্রাণীর রোগ বিশেষজ্ঞ 
 ডাঃ মোঃ হুমায়ুন কবির সবুজ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন। 
 
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মোহনপুর সরকারি কলেজ সহকারি অধ্যাপক মফিজুর রহমান মধূ, শতফুল বাংলাদেশ (এনজিও) নির্বাহী পরিচালক ও উদ্যেক্তা খামারি নাজিম উদ্দিন মোল্লা।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জনকে সম্মাননা স্মারক  প্রদান করা হয়েছে। 
 
আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুল ফিডিং, বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ঔষধ  প্রদান, ভ্রাম্যমান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com