রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৬:০৯:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৬:০৯:০৪ অপরাহ্ন

ফসলের উৎপাদন বাড়াতে ও আমদানি-নির্ভরতা কমাতে নওগাঁর রাণীনগরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন-প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. মোস্তাকিমা খাতুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ারদী হোসেন, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল, উপজেলা বিএনপির সভাপতি এ ছাহাক আলী, সম্পাদক মোসাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা এবং সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রণোদনার উপকরণ হিসেবে উন্নত জাতের ১ কেজি সরিষার বীজ এবং ২০ কেজি রাসায়নিক সার (ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি) পাচ্ছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com