বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি) বলেছেন, বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি মানবিক ভ‚মিকা পালন করছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতাধিন চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়ন পরিষদে আয়োজিত ২৪ দিন ব্যাপী বেসিক ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি) উপরোক্ত কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি) বলেন, বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি মানবিক ভ‚মিকা পালন করছে।
তিনি বলেন, সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিজিবি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে সীমান্তের যুব সমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমও বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এ প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য।
তিনি আশা প্রকাশ করে বলেন, ২০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস্ (বৈদ্যুতিক সরঞ্জাম) প্রদান করা হয়েছে, যাতে তারা প্রশিক্ষণে অর্জনকৃত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ এলাকায় কাজের সুযোগ সৃষ্টি করতে এবং স্বাবলম্বী হতে পারে। এ ধরনের উদ্যোগ সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবি’র পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করবে।
সমাপণী অনুষ্ঠানে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি), ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান (পিবিজিএমএস), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম, চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী, ১০নং পুনট্টি ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. চাঁন মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিন তাজপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ২০জন বেকার যুবককে নিয়ে ২৪ দিন ব্যাপী “বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সনদপত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে।