নগরীর কর্ণহারে নকল সোনার বারসহ গ্রেপ্তার ২

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ১০:০৪:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ১০:০৪:৩০ অপরাহ্ন
রাজশাহী নগরীর কর্ণহার থানা এলাকায় ৪১টি নকল সোনার বারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে কৈকুড়ি মোড়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্টে একটি চার্জার অটোরিকশা তল্লাশি করে এসব বার উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশার এক যাত্রী পালিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো: মাদারীপুরের মনিরুজ্জামান ফকির ওরফে মনির ফকির (৩৪) ও মৌলভীবাজারের জাহিদ হোসেন (২৮)। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় স্বর্ণকার পরীক্ষা করে জানান, বারগুলোর ওপর সোনালি প্রলেপ থাকলেও ভেতরে রয়েছে লোহা।

আরএমপি পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা লোহার বারে সোনালি প্রলেপ দিয়ে সেগুলো স্বর্ণ হিসেবে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলো। উদ্ধার করা বারগুলোর ওজন ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক একজনের বিরুদ্ধে কর্ণহার থানায় মামলা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com