নগরীজুড়ে মাদক কারবারীসহ গ্রেপ্তার ২৭

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৯:২২:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৯:২২:২৪ অপরাহ্ন
রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মাদক কারবারী ও মাদকসেবীসহ আটজন এবং বিভিন্ন মামলায় ১৯ জন সহ মোট ২৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরীর কাটাখালী, দামকুড়া, কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানা এবং ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

বুধবার বিকালে এও তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, মঙ্গলবার রাতে নগরীর কাটাখালী থানা পুলিশ চক কাপাশিয়া উত্তরপাড়া থেকে ৪৭ বোতল ফেয়ারডিল সিরাপ ও দুই পিস ইয়াবা মলি বেগম (৪০) ও আক্তার হোসেনকে (৫৩) গ্রেপ্তার করে। এ সময় ইয়াকুব আলী (৬৫) পালিয়ে যায়।

একই রাতে দামকুড়া থানা পুলিশ জোতরাবন থেকে ২০ পিস ইয়াবাসহ রাকিবুলকে (২২) ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হড়গ্রাম পীর সাহেবপাড়া থেকে পাঁচ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মারুফ সরকার পিয়াসকে (২১) গ্রেপ্তার করে।

ডিবি পুলিশ হড়গ্রাম নিউ মার্কেট এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ সেন্টু হোসেন (৩৮) ও রাশেদকে (২৪) গ্রেপ্তার করে।

অন্যদিকে, রাজপাড়া থানা পুলিশ লক্ষীপুর আইডি বাগানপাড়া থেকে ১৪৯ গ্রাম গাঁজা, ১৬ পিস ট্যাপেন্টাডল ও ১৭ হাজার ৩২০ টাকা সহ শাহজাহান (৩০) ও মিলন প্রামানিককে (৩৫) গ্রেপ্তার করে। 

এ ছাড়া বিভিন্ন অভিযানে ওয়ারেন্টভুক্ত নয়জন,মাদক মামলায় চারজন ও অন্যান্য মামলায় ছয়জনকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com