শেষ দুই প্রশ্নের কী উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৯:০০:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৯:০০:১৬ অপরাহ্ন
মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরের মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। ফাইনালে তাকে দুটি প্রশ্ন করা হয়েছিল। প্রথমটি করেছিলেন তারই বেছে নেওয়া এক বিচারক আর দ্বিতীয়টি ছিল সেরা ৫ প্রতিযোগীর জন্য অভিন্ন প্রশ্ন। প্রশ্ন দুটির উত্তর কী দিয়েছেন জেনিফার

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন

প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ছে। এই পরিস্থিতিতে মানুষের এমন কোন মূল্যবোধ আমাদের কখনও হারানো উচিত নয়?

জেনিফারের উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। তাই এটি ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আমাদের মূল্যবোধকে ঝুঁকির মুখে ফেলে, তাহলে আমাদের সেই মূল্যবোধগুলো আর অক্ষুণ্ন থাকবে না। মূল্যবোধই আমাদের স্বতন্ত্র পরিচয় তৈরি করে, শেখায় নিজেদের প্রকৃত সত্তার প্রতি বিশ্বস্ত থাকতে।

নেতৃত্ব নিয়ে প্রশ্ন

প্রশ্ন: এই মুহূর্তে বিশ্বনেতাদের কাছ থেকে পৃথিবী সবচেয়ে বেশি কী প্রত্যাশা করে

জেনিফারের উত্তর: আমি মনে করি, পৃথিবীর এখন এমন নেতা প্রয়োজন, যারা একইসঙ্গে দক্ষ ও সহমর্মী। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে আমরা প্রায়ই অন্যকে জাজ করি ও প্রশ্নের মুখে দাঁড় করাই। কিন্তু নিজেদের অবস্থানে দৃঢ় থাকা, দৃষ্টান্ত স্থাপন করা ও নেতৃত্বের মানদণ্ড আরও উঁচুতে তুলে ধরার দায়িত্ব আমাদের নেতাদেরই।

একজন ভবিষ্যৎ নেতা হিসেবে আমি প্রজন্ম থেকে প্রজন্মে প্রভাব বিস্তার করতে পারে—এমন দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে চাই। আর মানুষের প্রয়োজনের কথা মন দিয়ে শোনার মাধ্যমেই সেটি সম্ভব। মানুষের প্রয়োজন বুঝে সেই অনুযায়ী ক্ষতিকর আচরণ প্রতিরোধের কৌশল ঠিক করতে পারলেই প্রকৃত পরিবর্তন আসে।

সূত্র: মিস ইউনিভার্স লাইভ

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com