রাজশাহীর পুঠিয়ায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বাড়াতে ৫ হাজার ৫১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
কৃষি প্রণোদনার আওতায় সরিষা, মসুর, খেসারি, অড়হর ও গম চাষের জন্য এসব উপকরণ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে স্বাবলম্বী করা এবং দেশের খাদ্য উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে। এ সময় তিনি বিতরণ করা বীজ ও সার যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করতে কৃষকদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও লিয়াকত সালমান বলেন, দেশের খাদ্যচাহিদা পূরণে কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন সময়ে প্রণোদনা দিয়ে আসছে। কৃষকেরা যেন এসব উপকরণ সঠিকভাবে কাজে লাগিয়ে রবি ফসলের আবাদ বাড়াতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পুঠিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৫ হাজার ৫১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ কর্মসূচির আওতায় সহায়তা পাচ্ছেন। তাঁদের মধ্যে ৫ হাজার ৩০০ জনকে জনপ্রতি এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।
এ ছাড়া ১০০ জন কৃষককে পাঁচ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার; ৪০ জনকে আট কেজি খেসারির বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার এবং ১০ জনকে দুই কেজি অড়হরের বীজ, পাঁচ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার দেওয়া হবে।
অন্যদিকে, ৬০ জন কৃষক পাবেন জনপ্রতি ২০ কেজি গমের বীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি ও ১৮ কেজি এমওপি সার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার। তিনি বলেন, সময়মতো কৃষি উপকরণ পেলে প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমবে। পাশাপাশি রবি মৌসুমে এসব ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইসরাফিল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিপন রেজাসহ কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও উপকারভোগী কৃষকেরা অনুষ্ঠানে অংশ নেন।