ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিচারাধীন পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, পাকা স্থাপনা নির্মাণের উদ্যোগ এবং প্রাণনাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ।
অভিযোগকারী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর মাঝাটলা গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে আঃ মজিদ দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে বসবাস ও ভোগদখল করে আসছেন। গোগর মৌজার ৯৬ নং জেএলভুক্ত এসএ ১৫১ ও সিএস ১৪০ খতিয়ানের ৪২৬০ ও ৪৩৬৬ নং দাগের মোট ৩৪ শতক জমি নিয়ে ২০২২ সাল থেকে ঠাকুরগাঁও সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এলাকার মৃত হবিবর রহমানের ছেলে হামিদুর রহমান ও তার ছেলে সাদেকুল ইসলাম জোরপূর্বক উক্ত জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা চালান। এ সময় আঃ মজিদ বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে জমি নিয়ে বাড়াবাড়ি করলে মারধর, খুন-জখম, হাত-পা ভেঙে পঙ্গু করা, মিথ্যা মামলায় জড়ানো এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে এ ঘটনায় আঃ মজিদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা নুর জাহান ও মুসারুল ইসলাম জানান, সাদেকুল ইসলাম ও আঃ মজিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে আদালতে মামলা চলছে এবং এখনো কোনো পক্ষ চূড়ান্ত রায় পায়নি। এর মধ্যেই মঙ্গলবার সাদেকুল ইসলাম জমিতে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন, যা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে এবং ভবিষ্যতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।
এবিষয়ে অভিযুক্ত সাদেকুল ইসলামের মতামত জানতে চাওয়া হলেও তিনি কোন মন্তব্য করতে রাজিহননি।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই খোকা মুঠোফোনে বলেন,লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।