সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৭:০০:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৭:০০:৩৮ অপরাহ্ন
নাটোরের সিংড়ায় চলতি আমন মৌসুমে সরকারি ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় সিংড়া সরকারি খাদ্যগুদাম চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুলসহ খাদ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে সরকারিভাবে প্রতি কেজি ধান ৩৫ টাকা এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে। কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের সরকারি খাদ্য মজুত সমৃদ্ধ করার লক্ষ্যে এ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com