টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৯:২৫:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৯:২৫:৪১ অপরাহ্ন
টানা বৃষ্টিতে বরেন্দ্র অঞ্চলে আমন ধান, সরিষা ও শীতকালীন সবজির ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছে গ্রিন কোয়ালিশন রাজশাহী।

আজ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও গ্রিন কোয়ালিশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ত্রৈমাসিক সমন্বয় সভায় এ দাবি জানানো হয়। সভায় রাজশাহীর তানোর ও পবা এবং চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকেরা তাঁদের দুর্ভোগের কথা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন গ্রিন কোয়ালিশন বরেন্দ্র অঞ্চলের সভাপতি ও নদী-পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী। সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী সদস্য মোঃ আতিকুর রহমান।

বক্তারা বলেন, টানা বৃষ্টিতে পাকা ও কেটে রাখা ধানসহ বিভিন্ন ফসল নষ্ট হওয়ায় কৃষকেরা আর্থিক সংকটে পড়েছেন। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে দ্রুত ক্ষতিপূরণ, বিনা মূল্যে বীজ ও কৃষি উপকরণ এবং সহজ শর্তে ঋণ দিতে হবে। তালিকায় বর্গাচাষি ও নারী কৃষকদেরও অন্তর্ভুক্ত করতে হবে।

তাঁরা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতির দায় কৃষকের একার নয়। খাদ্য উৎপাদনকারীদের সুরক্ষা, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com