পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৯:১৫:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৯:১৫:৪৯ অপরাহ্ন
রাজশাহীর পবা উপজেলার পশ্চিম পুঠিয়াপাড়ায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

গত ২২ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে আনসার ক্যাম্পের পেছনে অবস্থিত ওই বাড়ি থেকে পানির পাম্প, লোহার টিউবওয়েল ও পাপড় তৈরির বড় কড়াই চুরি করে দুর্বৃত্তরা। এ সময় ঘরের বৈদ্যুতিক তারও কেটে নিয়ে যায় তারা।

বাড়ির মালিক মোঃ সাইদুর রহমান জানান, তাঁর স্ত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বাড়িটি ফাঁকা ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা এসব মালামাল চুরি করে।

এ ঘটনায় চরম অসহায়ত্ব প্রকাশ করে প্রতিকার দাবি করেছেন তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com