রাজশাহী কলেজে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় গণিত বিভাগের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে বিভাগের ৪০২ নম্বর কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইব্রাহিম আলী বলেন, জীবনে সফল হতে পরিশ্রমের বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও দক্ষতা অর্জনেও শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে।
উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুছ আলী শিক্ষার্থীদের সঠিক বিষয় গ্রহণ ও ভুল বিষয় বর্জনের মাধ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ ছাইফুল ইসলাম বলেন, পরিশ্রম, মেধা ও সম্মিলিত প্রচেষ্টাই সফলতার মূল চাবিকাঠি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোছাঃ মাফরুহা মোস্তারি, সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, ক্লাবের সভাপতি মোঃ জুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাদরুল আনামসহ শিক্ষক-শিক্ষার্থীরা।