নেটফ্লিক্সে এই প্রথম পাকিস্তানের সিরিজ় মুক্তি পাবে বলে খবর। সিরি়জ নাম ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’। আগামী ৪ ডিসেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্মে এই সিরিজ় দেখানো শুরু হবে বলে জানা গিয়েছে। ফরহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজ়ে অভিনয় করেছেন পাকিস্তানের একঝাঁক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন ফওয়াদ খান, মাহিরা খান, সনম সঈদ, অহদ র়জ়া মীর, ইকরা অজীজ, হানিয়া আমির এবং হমজা অলী অব্বাসী।
সিরিজ়টির পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন মোমিনা দুরেইদ। সম্পর্কের জটিলতা, প্রেম এবং মানসিক ক্ষত সারিয়ে ওঠার নানা দিক উঠে আসবে এই গল্পে। গল্পের কেন্দ্রে রয়েছেন হার্ভার্ডের আইনের ছাত্র সিকন্দর শেখরিয়ার। মানসিক আঘাতের সঙ্গে লড়াই করছেন তিনি। অন্য দিকে, লিজ়া এক প্রতিভাবান শিল্পী, যার অতীতও নানা জটিলতায় ভরা। ইটালির মনোরম প্রেক্ষাপটে দু’জনের দেখা হয়। তার পর তাঁদের জীবনে শুরু হয় প্রেম, বিচ্ছেদ, পারিবারিক সংঘাত এবং নানা আবেগঘন চ্যালেঞ্জের অধ্যায়।
সিরিজ়ের প্রথম ঝলকের পোস্টার প্রকাশ করে নেটফ্লিক্স লিখেছে, “তিন প্রজন্ম, ছ’টি প্রেমের গল্প এবং একটি প্রশ্ন: আমাদের হৃদয়ে যে ভালবাসা জমা থাকে, তা কি যথেষ্ট?” পোস্টারে সিরিজের নামের সঙ্গে রয়েছে ট্যাগলাইন— ‘অল দ্য লাভ আওয়ার হার্টস ক্যারি’।
এর আগে জনপ্রিয় পাকিস্তানি ধারাবাহিক ‘জ়িন্দেগি গুলজ়ার হ্যায়’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন ফওয়াদ খান ও সনম সঈদ। পরে ‘বরজ়খ’ সিরিজ়ে ফের একসঙ্গে দেখা যায় তাঁদের। অন্য দিকে, ‘হামসফর’ ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন ফওয়াদ ও মাহিরা। ‘দ্য লেজেন্ড অফ মৌলা জাট’ ছবিতেও একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। ছবিটি সর্বকালের সবচেয়ে বেশি আয় করা পাকিস্তানি ছবি বলে পরিচিত।
হিন্দি ছবিতেও কাজ করেছেন ফওয়াদ। ‘খুবসুরত’ এবং ‘কপূর অ্যান্ড সন্স’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। কর্ণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এও ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। অন্য দিকে, রাহুল ঢোলাকিয়ার ‘রইজ়’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন মাহিরা। ভারতীয় দর্শকের অন্যতম পছন্দের তারকা তাঁরা। তবে এই ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ ভারতে দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত করেনি নেটফ্লিক্স।
এই অনিশ্চয়তার নেপথ্যে রয়েছে ২০২৫ সালের মে মাসে ভারত সরকারের জারি করা একটি নির্দেশিকা। ২২ এপ্রিল পহলগামে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির আবহে তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভারতে কাজ করা সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম, মিডিয়া স্ট্রিমিং পরিষেবা এবং মধ্যস্থতাকারী সংস্থাকে পাকিস্তানে তৈরি হওয়া ওয়েব সিরিজ়, ছবি, গান, পডকাস্ট-সহ অন্যান্য স্ট্রিমিং কনটেন্ট সম্প্রচার বন্ধ করার পরামর্শ দিয়েছিল। সেই নির্দেশিকার কারণেই ভারতে সিরিজটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।