ধর্ষণের ঘটনায় ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন এক নারী

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৬:৫১:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৬:৫১:৩১ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ১৯৮৯ সালে ধর্ষণের শিকার এক নারীকে ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ভুক্তভোগী ডানা বিটির ওপর হামলার ঘটনায় চিকিৎসক ফ্রেডেরিক ট্যানজারকে দায়ী করে এ রায় দেওয়া হয়। বিচারক ক্ষতিপূরণ হিসেবে ৪৮.২ মিলিয়ন ডলার এবং শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে আরও ৫০ মিলিয়ন ডলার নির্ধারণ করেছেন।

১৯৮৯ সালের ১ আগস্ট মুখোশ পরা এক ব্যক্তি ছুরি নিয়ে ডানার বাড়িতে ঢুকে তাকে কয়েক ঘণ্টা ধরে নির্যাতন ও ধর্ষণ করেন। দীর্ঘদিন অমীমাংসিত থাকার পর ২০২৩ সালে তার পোশাকে পাওয়া ডিএনএ নমুনার সঙ্গে ট্যানজারের নমুনার মিল পাওয়া যায়। তবে ঘটনার সময় ওহাইওতে ধর্ষণের মামলা করার সময়সীমা ছিল মাত্র ছয় বছর। ফলে ধর্ষণের অভিযোগে তার বিচার করা সম্ভব হয়নি।

পরে তদন্তকারীদের কাছে মিথ্যা তথ্য দেওয়ার দায়ে ট্যানজার দোষ স্বীকার করেন। এ অপরাধে চলতি বছরের জানুয়ারিতে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ডানা জানিয়েছেন, যৌন নির্যাতনের শিকার অন্যদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইন পরিবর্তনের উদ্যোগ নিতে চান তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com