সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ১১:৪০:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ১১:৪০:৫৭ অপরাহ্ন
চট্টগ্রামের সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ খোরশেদ আলম রনি (৩৫) কে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকার মেশকাত উদ্দিন আহমেদ কলোনির (৪২ কলোনি) একটি কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নোয়াহাট এলাকার মৃত মাহবুবুল আলমের ছেলে। 

এসআরবি-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রনিকে আটক করা হয়। পরে তার পরিহিত প্যান্টের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন একটি পুরোনো লোহার পিস্তল উদ্ধার করা হয়।

এ ছাড়া তার বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ম্যাগাজিনযুক্ত পিস্তলসদৃশ একটি বস্তু এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।

এ ব্যপারে গ্রেফতার রনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com