সব হারিয়েও নিজের উপর বিশ্বাস হারাননি তিনি। জীবনের কঠিন সময়, ভেঙে যাওয়া দাম্পত্য-সহ একের পর এক ধাক্কা সামলাতে হয়েছে জ়োরাওয়ার সিংহ অহলুওয়ালিয়াকে। তিনি সম্পর্কে অভিনেত্রী তথা নেটপ্রভাবী কুশা কপিলার প্রাক্তন স্বামী।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভি়ডিয়ো পোস্ট করে জীবনের কঠিন অধ্যায়ের কথা জানিয়েছেন জ়োরাওয়ার। তাঁর স্বীকারোক্তিতে উঠে এসেছে আত্মবিশ্বাস হারানোর যন্ত্রণা, অন্যের সঙ্গে নিজেকে অনবরত তুলনা করার অভ্যাস এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই।
কয়েক বছরের ব্যবধানে জীবনের অনেক কিছুই বদলে গিয়েছে জ়োরাওয়ারের। ভেঙে গিয়েছে দাম্পত্য। হারিয়েছেন কর্পোরেট সংস্থার চাকরি। নিজের হাতে তৈরি বাড়িটিও হাতছাড়া হয়ে গিয়েছে। এমনকি, নিজের আত্মসম্মান এবং নিজের প্রতি ভাল লাগার অনুভূতিও যেন হারিয়ে ফেলেছিলেন তিনি।
ভিডিয়োয় নিজের মনের কথা বলতে গিয়ে কুশার প্রাক্তন স্বামী বলেন, “আমি স্বীকার করছি, আমি এক জন ব্যর্থ মানুষ। গত কয়েক বছরে আমার কাছে যা কিছু সবচেয়ে প্রিয় ছিল, সবই হারিয়েছি। বিয়ের সম্পর্কটা ধরে রাখতে পারিনি, কর্পোরেট চাকরি হারিয়েছি, নিজের তৈরি বাড়িটাও হারিয়েছি। হারিয়েছি আত্মসম্মান। নিজের সম্পর্কে ভাল ধারণাটুকুও আর অবশিষ্ট ছিল না। অন্যের সঙ্গে নিজেকে বার বার তুলনা করার লড়াইয়েও হেরে গিয়েছি।”
তবে হারানোর তালিকা তুলে ধরেই থেমে থাকেননি তিনি। জীবনের কঠিনতম সময় পেরিয়ে আসার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন। একটা সময় বুঝেছেন, নিজের দুর্দশার জন্য নিজেকেই দোষ দিয়ে যাওয়া কোনও সমাধান নয়। বরং সেখান থেকে ঘুরে দাঁড়ানোই আসল লড়াই।
জ়োরাওয়ারের কথায়, ছোটবেলা থেকেই তাঁকে ব্যর্থ বলে দাগিয়ে দেওয়া হয়েছে। সেই শব্দই যেন এত দিন তাঁর পরিচয়ের অংশ হয়ে উঠেছিল। কিন্তু এখন আর সেই তকমা থেকে পালাতে চান না তিনি। বরং নিজের মতো করে তার অর্থ বদলে নিতে চাইছেন। নিজের বক্তব্যের শেষে জ়োরাওয়ার বুঝিয়ে দিয়েছেন, জীবনে অনেক কিছু হারালেও লড়াই করার ইচ্ছাটুকু হারাননি। তাঁর কথায়, “আমি ব্যর্থ। এমন এক ব্যর্থ মানুষ, যে সব কিছু হারিয়েছে। তবু নিজের উপর বিশ্বাস রাখতে জানে।” জ়োরাওয়ারের এই পোস্টে তাঁর বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কুশা কপিলা ও জ়োরাওয়ার সিংহ অহলুওয়ালিয়া। দীর্ঘ ছ’বছরের দাম্পত্যের পর ২০২৩ সালের ২৬ জুন বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন তাঁরা। দু’জনের পারস্পরিক সম্মতিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কুশা ও জ়োরাওয়ার।