চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৮:৩১:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৮:৩১:৪৫ অপরাহ্ন
পাবনার চাটমোহর-পাবনা আঞ্চলিক সড়কের মুলগ্রাম বাজারে রঞ্জিত মুদী দোকানের সামনে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা অফিসের কর্মকর্তারা।

রোববার (২৩ নভেম্বর) চাটমোহর উপজেলার মুলগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার ইসমাইল হোসেন (২৫) এবং পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সুমন (২৬)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি একাধিক প্যাকেট ও পোটলায় পাঁচ কেজি গাঁজা বহন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com