রাজশাহী নগরীর চার থানায় পৃথক অভিযান চালিয়ে মাদক সেবন ও চুরির প্রস্তুতির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে অপরাধ স্বীকার করায় সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, রবিবার (২২ নভেম্বর) রাজপাড়া থানা পুলিশ স্পেশাল টিমের সহায়তায় গাঁজা সেবনরত অবস্থায় তুহিন, সেলিম, মারুফ ও সোহেল নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত প্রত্যেককে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেন।
সোমবার (২৩ নভেম্বর) কাটাখালী থানা পুলিশ পরিবারের সহায়তায় মাদক সেবনরত অবস্থায় রসুল (২৮) নামে একজনকে গ্রেপ্তার করে। আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। একই দিন বেলপুকুর থানা পুলিশ চুরির প্রস্তুতিকালে রিদয় হোসেন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করে। আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অন্যদিকে শাহমখদুম থানা পুলিশ মাদক সেবনরত অবস্থায় জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।
সোমবার সকল আসামীকে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।