লালপুরে পুলিশের অভিযান, দেড় কেজি গাঁজাসহ আটক ১

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৬:১১:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৬:১১:৩৪ অপরাহ্ন
নাটোরের লালপুরে খেজুর বাগানে অভিযান চালিয়ে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কালাম হোসেন ওরফে টিটু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার বরমহাটি গ্রামের একটি খেজুর বাগান থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বরমহাটি গ্রামের আরমান (৪০), পিতা মৃত ইয়াজ উদ্দিনের খেজুর বাগানে অভিযান চালান। এ সময় ওই গ্রামের বাসিন্দা কালাম হোসেন ওরফে টিটুকে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাঁজাসহ আটক কালাম হোসেন ওরফে টিটুকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com