যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) এক দিনের সরকারি সফরে রাজশাহী আসছেন।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টায় বিমানযোগে রাজশাহীতে পৌঁছাবেন প্রতিমন্ত্রী। পরে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহীর পবা উপজেলার বীরশ্রেষ্ঠ গ্রামে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করবেন। এ সময় তিনি প্রকল্পের উপকারভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
দিনব্যাপী সফর শেষে বিকেল সাড়ে ৫টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন তিনি।