নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত একটি বাজারের ব্যাগ থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এসআরবি-৫।
রোববার (২২ নভেম্বর) রাত দেড়টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫-এর রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল নলডাঙ্গা থানার পাটুল নীচা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পাটুল থেকে খোলাবাড়িয়াগামী সড়কের পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সন্দেহজনক একটি সাদা বাজারের ব্যাগ দেখতে পায় দলটি।
পরে রাত পৌনে ৪টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় ব্যাগটি তল্লাশি করে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। উপস্থিত লোকজনের সামনে সেগুলো জব্দ করা হয়।
উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলডাঙ্গা থানায় সাধারণ ডায়েরিমূলে হস্তান্তর করা হয়েছে।