ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৭:৫৬:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৭:৫৬:৪৯ অপরাহ্ন
শীত পড়তেই সর্দি-কাশি, গলাব্যথার সমস্যা ভোগায়। অ্যালার্জির সমস্যা থাকলে আরও বেশি নাজেহাল হতে হয়। শুকনো কাশি সারতে চায় না, নাক দিয়ে অনবরত জল পড়ে, হাঁচি শুরু হলে আর থামে না। পরিবেশ দূষণ বেড়ে যাওয়ার কারণে অ্যালার্জির সমস্যাও দিন দিন বাড়ছে। তার উপর একাধিক ভাইরাস-ব্যাক্টেরিয়ার উৎপাতে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের সমস্যাও বেড়েছে। ভোগাচ্ছে ইনফ্লুয়েঞ্জার মতো ছোঁয়াচে রোগও। এ সব থেকে বাঁচতে অ্যান্টিবায়োটিক নয়, বরং ভরসা হতে পরে তিন বিশেষ রকম চা।

অপরাজিতা ফুলের নীল চা

উপকরণ: ৮–১০টি শুকনো বা তাজা নীল অপরাজিতা ফুল, দেড় কাপ জল, সামান্য লেবুর রস ও স্বাদমতো মধু।

পদ্ধতি: জল ফুটিয়ে তাতে অপরাজিতা ফুল দিন। ২–৩ মিনিট রেখে নীলচে রং ধরলে ছেঁকে নিন। চাইলে কয়েক ফোঁটা লেবুর রস দিলে নীল রং বদলে সুন্দর বেগনি আভা তৈরি হবে। খাওয়ার আগে মধু মিশিয়ে নিতে হবে।

লেমনগ্রাস, আদা ও গ্রিন টি

উপকরণ: ১ চা-চামচ গ্রিন টি পাতা, ১টি থেঁতো করা লেমনগ্রাস বা লেবু পাতার ডাঁটা, সামান্য আদা ও দেড় কাপ জল।

পদ্ধতি: জল ফুটিয়ে লেমনগ্রাস ও আদা দিন। আঁচ কমিয়ে ফোটন। এর পর গ্রিন টি পাতা দিয়ে ১–২ মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে নিন।

গোলাপপাপড়ি ও এলাচের চা

উপকরণ: ১ মুঠো শুকনো বা তাজা গোলাপপাপড়ি, ২টি থেঁতো করা ছোট এলাচ, সামান্য চা পাতা (ঐচ্ছিক), একটুকরো দারচিনি ও ২ কাপ জল।

পদ্ধতি: গরম জলে এলাচ ও দারচিনি দিয়ে ফোটান। জলের রং বদলে গেলে তাতে গোলাপপাপড়ি দিয়ে ২–৩ মিনিট ঢেকে রাখুন। ছেঁকে নিয়ে সামান্য মধু মিশিয়ে পান করুন। এমন চায়ে চিনি মেশানোর দরকার পড়ে না।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com