রাজশাহীর পবা উপজেলায় সুন্দর সমবায় সমিতি নাম ব্যবহার করে নিবন্ধন ও অনুমোদন ছাড়াই ঋণ কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে নিলা খাতুন নামে এক নারীর বিরুদ্ধে। ৯০ দিনের মেয়াদে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিয়ে দৈনিক কিস্তি আদায়ের পাশাপাশি চক্রবৃদ্ধি হারে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযোগ অনুযায়ী, সমিতিটির প্রোপাইটর হিসেবে পরিচয় দেওয়া নিলা খাতুন রাজশাহীর চারঘাট উপজেলার বাদুড়িয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুস সালাম। সুন্দর সমবায় সমিতি নাম ব্যবহার করা হলেও প্রতিষ্ঠানটির কোনো বৈধ সমবায় নিবন্ধন বা অনুমোদন নেই বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পবা উপজেলার খড়খড়ি বাইপাস কাঁচাবাজারের সবজি বিক্রেতা, চায়ের দোকানি ও আড়তদারদের পাশাপাশি চারঘাটের ইউসুফপুর বাজারের গার্মেন্টস ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়া হচ্ছে। ৯০ দিনের মেয়াদে ঋণ বিতরণের পর প্রতিদিন কিস্তি আদায় করা হয়। এতে চক্রবৃদ্ধি হারে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও রয়েছে। ফলে আর্থিক চাপে পড়ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
এ বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে নিলা খাতুনের সঙ্গে যোগাযোগ করেন এক সাংবাদিক। অভিযোগ রয়েছে, এ সময় তিনি সাংবাদিককে হুমকি দেন। পাশাপাশি তিনি বলেন, হাট কমিটিকে টাকা দিয়ে ব্যবসা করি, আপনার যা করার করেন। তবে হাট কমিটিকে টাকা দেওয়ার দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
নিবন্ধন ও অনুমোদন ছাড়া সমবায়ের নাম ব্যবহার করে ঋণ কার্যক্রম পরিচালনার অভিযোগে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রতিষ্ঠানটির নিবন্ধন, ঋণ কার্যক্রমের বৈধতা এবং অর্থ আদায়ের পদ্ধতি যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
তাদের দাবি, খড়খড়ি বাইপাস কাঁচাবাজার ও ইউসুফপুর বাজারে পরিচালিত এ ঋণ কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও সমবায় অধিদপ্তরের দ্রুত তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।