রাজশাহী মহানগর যুবদলের কমিটিতে রদবদল আনা হয়েছে। বিএনপিতে পদায়ন ও মৃত্যুবরণজনিত কারণে যুগ্ম আহ্বায়কসহ ২০ নেতাকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিটিতে নতুন করে ১২ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, নাসিম খাঁন, ফাইজুল হক ফাহি, জামিনুর রহমান জামিল, সালমগীর হোসেন ও আল মামুন বাবু। এ ছাড়া সদস্য আসাদুজ্জামান রবি, মাসুদুল হক টিপু, রফিকুজ্জামান জীবন, মিসদাকুর খান মিলন, মনিরুল ইসলাম জনি, মির্জা মুন্না, সুমন সরদার, আশরাফুজ্জামান সজিব, ফয়সাল আহমেদ শান্ত, নূর নবী মুক্তা ও টিংকুকে অব্যাহতি দেওয়া হয়েছে। মৃত্যুবরণ করায় প্রয়াত আলিফ আল মাহমুদ লুকেন ও মো. আশরাফ আলীকেও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, মোঃ আকবর আলী জ্যাকিকে স্বাক্ষর ক্ষমতাসহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। খন্দকার মাকসুদুর রহমান সৌরভ ও বসির উদ্দিন সনিকে করা হয়েছে যুগ্ম আহ্বায়ক।
নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তরিকুল ইসলাম কনক, সাদিউল ইসলাম সজিব, ডা. সেলিম রেজা, মো. আজিমুল ইসলাম রিপন, মাহমুদুল হাসান শিশিল, রফিকুল ইসলাম পাখি, আরিফুল ইসলাম আরিফ, মো. আব্দুল হালিম, মাহফুজুল ইসলাম মানিক ও মো. তৌফিকুল ইসলাম মিম।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।