মোংলায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৬:১০:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৬:১০:৩৯ অপরাহ্ন
বাগেরহাটের মোংলায় ১০ কেজি গাঁজাসহ মো. ওলী খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।

শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কাইনমারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওলী খান কাইনমারি এলাকার বাসিন্দা।

এসআরবি-৬ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি অভিযানিক দল অভিযান চালায়। এ সময় ওলী খানের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, এ ঘটনায় এসআরবি-৬ এর পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com