মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ থাকলেও বৃষ্টির কারণে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নওগাঁর কৃষকরা। কোথাও পাকা ধান কাটার কাজ চলছে, কোথাও মাড়াই এবং কোথাও শুকিয়ে সংরক্ষণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দীর্ঘ শ্রম ও বিনিয়োগের পর আশানুরূপ ফলন এলেও বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে পাকা এবং কাটা ধান ভিজে নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
কেবল আমন ধানই নয়, বৃষ্টির বিরূপ প্রভাবে শীতকালীন সবজি আবাদেও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন সবজি ক্ষেতে পানি জমে যাওয়ায় লাউ, আলু, শিম, বেগুন, করলা ও ফুলকপিসহ নানা ফসল ঝুঁকিতে পড়েছে। পাশাপাশি সদ্য লাগানো সবজির চারা পানিতে তলিয়ে যাওয়া এবং বোরো ধানের বীজতলায় পানি জমে নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় একদিকে ধান দ্রুত ঘরে তোলার তাড়া, অন্যদিকে সবজি ও বীজতলা বাঁচানোর চেষ্টায় উদ্বেগে দিন কাটছে চাষিদের।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে অনেক জমির পাকা ও আধাপাকা আমন ধান নুয়ে পড়েছে এবং নিচু জমিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় কাটা ও মাড়াইয়ে বিঘ্ন ঘটছে। কাটা ধান পড়ে থাকায় সময়মতো রোদ না পেলে আর্দ্রতা বেড়ে ধানের রং ও মান নষ্ট হওয়া, এমনকি অঙ্কুরোদগমের আশঙ্কাও রয়েছে। কৃষকদের কাছে আমন ধান সারা বছরের খাদ্যনিরাপত্তা ও পারিবারিক আয়ের অন্যতম প্রধান উৎস। এই ফসল বিক্রি বা সংরক্ষণের মাধ্যমেই সংসারের ব্যয়, ঋণ পরিশোধ ও পরবর্তী চাষাবাদের প্রস্তুতি নেন তারা। তাই ভালো ফলনের পরও ফসল নষ্ট হওয়ার শঙ্কায় তাদের স্বস্তি ব্যাহত হয়েছে।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৯৬ হাজার ১৩০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ব্রি ধান-৪৯, ব্রি ধান-৮৬, ব্রি ধান-৯০, ব্রি ধান-৯৩, ব্রি ধান-৯৪, ব্রি ধান-৯৫, ব্রি ধান-১০৩, ব্রি ধান-৩৯ ও বিনা ধান-১৭-এর পাশাপাশি স্বর্ণা-৫, সুভলতা, জিরাশাইল, সেন্টু পাইজাম-২১ এবং বিভিন্ন হাইব্রিড জাতের চাষ করেছেন কৃষকরা। কৃষি বিভাগের হিসাব মতে, হেক্টরপ্রতি গড়ে ৫ দশমিক ৭৫ টন ফলন পাওয়া গেছে, যা থেকে প্রায় ৬ লাখ মেট্রিক টন চাল পাওয়ার প্রত্যাশা রয়েছে। এ ছাড়া জেলায় প্রায় ৩ হাজার ৩৫০ হেক্টরে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে।
নওগাঁ সদর উপজেলার তিলকপুর এলাকার কৃষক হোসেন আলী জানান, প্রায় দুই একর জমিতে আমন আবাদ করে ভালো ফলন পেলেও বৃষ্টির কারণে সময়মতো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় আছেন। ফলনের পাশাপাশি ন্যায্য দাম পেলেই শ্রম সার্থক হবে বলে মনে করেন তিনি। রাণীনগর উপজেলার কৃষক মিজানুর সরদার বলেন, তিন একর জমির আমন ধানের ফলন ভালো হলেও কয়েক দিনের বৃষ্টিতে কেটে রাখা ধান মাঠেই পড়ে আছে। বৃষ্টি না থামলে লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন তিনি।
কৃষকদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার পাশাপাশি বেড়েছে উৎপাদন খরচ, রয়েছে শ্রমিক সংকট এবং বাজারে ধানের কাঙ্ক্ষিত দাম না পাওয়ার চাপ।
সদর উপজেলার কীর্তিপুর এলাকার সবজি চাষি ওয়াহেদ আলী বলেন, এক বিঘা জমিতে আলু চাষে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে এবং এক মাসের মধ্যে ফসল তোলার কথা ছিল। সব খরচ বাদ দিয়ে ২০ থেকে ২৫ হাজার টাকা লাভের আশা করলেও বৃষ্টিতে ক্ষতি হওয়ায় তা অনিশ্চিত হয়ে পড়েছে; বৃষ্টি চলতে থাকলে খরচ তোলাই কঠিন হবে। একই গ্রামের কৃষক ফারুক হোসেন জানান, এক বিঘা শিম ও এক বিঘা ফুলকপির চারা রোপণের পর বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে খরচ তোলাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. খলিলুর রহমান বলেন, দু-এক দিনের মধ্যেই আবহাওয়া অনুকূলে ফিরতে পারে বলে আশা করা হচ্ছে। ক্ষেত থেকে দ্রুত পানি নিষ্কাশন করা গেলে সম্ভাব্য ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। মাঠপর্যায়ের কর্মকর্তারা নিয়মিত কৃষকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।