গভীর রাতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৫:১০:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৫:১০:৪৪ অপরাহ্ন
রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে ভস্মীভূত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজবাড়ী শহরের প্রধান সড়কের পাবলিক হেলথ মোড় এলাকায় তাজ মটরস অ্যান্ড মেশিনারিজের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গভীর রাতে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, কারা এবং কী কারণে ট্রাকটিতে আগুন দিয়েছে, তা এখনও জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com